সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

মৌলভীবাজার সতোকান কারাতে স্কুল শ্রীমঙ্গল শাখার উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৮৯৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,আতিকুর রহমানঃ

মৌলভীবাজার জেলা কারাতে পরিবার আয়োজনে ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সার্বিক সহযোগিতায় শ্রীমঙ্গলে সতোকান কারাতে স্কুল উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জহর তরফদরের সভাপতিত্বে ও সতোকান কারাতের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেনসি মোহাম্মদ ইমরানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, শ্রীমঙ্গল ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ, এডভোকেট অম্লান দেব রাজু, আলালা খান প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা কারাতের বিভিন্ন কলাকৌশল অতিথিদের সামনে প্রর্দশন করেন।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, উসু ফাইটার মার্শাল আর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ মৌলভীবাজার শাখার ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd