সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

দেওয়ানবাগী হুজুর মারা গেলেন

  • প্রকাশিত : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৪২২ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি।।

দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী মাারা গেছেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

আজ সোমবার (২৮শে ডিসেম্বর) প্রায় সকাল ৬:৪৫ মিনিটের সময় রাজধানী উত্তরার আবাসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেওয়ানবাগ দরবার শরীফের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানবাগ দরবার শরীফের কো-অর্ডিনেটর সৈয়দ মেহেদী হাসান।

তিনি গণমাধ্যমকে জানান যে, সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার আবাসিক হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৬টা ৪৮ মিনিটে সময় মারা যান তিনি।

আগামীকাল মঙ্গলবার বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরীফে বাবে রহমতে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

জানা গেছে, ১৯৪৯ইং সালের ১৪ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন তিনি।

ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন তিনি। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন দেওয়ানবাগী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd