1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
গোলাপগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত চার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

গোলাপগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত চার

  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৮৬২ বার দেখা হয়েছে

রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)

সিলেটের গোলাপগঞ্জে নোহা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ গাড়ির চার যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (৩০শে ডিসেম্বর) ভোর প্রায় ৫ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মোল্লাগ্রামস্থে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বুঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২৫২৪৭) কে নোহা গাড়ি পিছন দিক থেকে ধাক্কা দিলে সাথে সাথে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গাড়ির তিন জন যাত্রী মারা যান।
আর সিলিন্ডার বিস্ফোরণের সময় পাশের সুজা মিয়ার কলোনিতে বসবাসরত হাছান (৮) নামে এক শিশু মারা যায়। গাড়ির একটি টুকরো প্রায় ১০০ গজ দূরে উড়ে গিয়ে বাসার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটির উড়ুতে ঢুকে যায়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
শিশুটি ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের পিকআপ চালক মঞ্জু মিয়ার ছেলে।

নিহত তিন জনের মধ্যে দুইজনে পরিচয় মিলেছে, এরা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা গ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাইকোবাস চালক সুনাম আহমদ (২৬)।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed