1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বাঘ খাচার বাহিরে - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

বাঘ খাচার বাহিরে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৮৭৫ বার দেখা হয়েছে

ফেঞ্চুগঞ্জ সিলেট প্রতিনিধি।। সিলেটের ফেঞ্চুগঞ্জের গঙ্গাপুর ও আশপাশের কয়েকটি গ্রামে দীর্ঘদিন থেকে মেছোবাঘের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ফলে স্থানীয়রা মেছোবাঘকে বন্দী করতে ফাঁদ তৈরী করেন। ফাঁদে বন্দী হয় একটি মেছোবাঘ। খাঁচায় বন্দী বাঘটিকে গাড়িতে তুলার সময় বাঘটি পালিয়ে যায়।

তবে স্থানীয়রা জানান যে, দীর্ঘদিন থেকে গঙ্গাপুর ও আশপাশের কয়েকটি গ্রামে মেছোবাঘের উৎপাতে অতিষ্ঠ সাধারন মানুষ। মেছোবাঘ ফিশারির বড় বড় মাছ খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছে। মেছোবাঘের উৎপাত থেকে রক্ষা পেতে বাঘ ধরতে গ্রামবাসী ফাঁদ পাতেন। সেই ফাঁদে রবিবার রাতে একটি বড় মেছোবাঘ আটকা পড়ে। বাঘটি বন বিভাগে কাছে হস্তান্তরের জন্য ফেঞ্চুগঞ্জ ইউএনও এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেট থেকে বন কর্মকর্তা জয়নুল ইসলামকে ফেঞ্চুগঞ্জে পাঠান। এসময় খাঁচায় বন্দী বাঘটিকে গাড়িতে তুলার সময় বাঘটি পালিয়ে যায়। পরে আর বাঘটিকে পাওয়া যায়নি।

ফিশারি মালিক জানান যে, মেছোবাঘটি গাড়িতে তোলার সময় খুবই হিংস্রতা রূপ নেয়। ভয় পেয়ে খাচায় ধরা লোকরা সরে গেলে বাঘটি ফাঁদ থেকে বেরিয়ে যায়। তাই বাঘটি হস্তান্তর করা যায়নি।

বন কর্মকর্তা জানান যে, মেছোবাঘটি হস্তান্তরের আগেই গাড়িতে তোলার সময় খুবই হিংস্রতায় রূপ নেয় যার ফলে খাচায় ধরা লোকজজন ভয় পেয়ে খাচা ছেড়ে দিলে বাঘটি খাচা থেকে বেরিয়ে যায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed