1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ পৌরনির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভরাডুবি - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ পৌরনির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ভরাডুবি

  • প্রকাশিত : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৯১৪ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ আবুল হোসেনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচনে তিনি মাত্র ৩০১ ভোট পেয়েছেন। এদিকে নির্বাচনে পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৩ হাজার ৯০৫ জনের মধ্যে ১১ হাজার ২৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সেই হিসেবে নির্বাচনে মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন যে, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী প্রদত্ত মোট ভোটের আট ভাগের মধ্যে এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

গতকাল শনিবার (১৬ই জানুয়ারী) কমলগঞ্জ পৌরসভায় ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, কমলগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আহমেদ (নৌকা) ৫ হাজার ২৫৭টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোঃ হেলাল মিয়া (জগ) ২ হাজার ৮০৬টি ভোট, আওয়ামী লীগের আরেক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ২ হাজার ৭৮৭টি ভোট পেয়েছেন এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আবুল হোসেন ৩০১টি ভোট পেয়েছেন

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed