1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
নির্বাচিত হওয়ার পর কমলগঞ্জে পোস্টার অপসারণে মেয়র জুয়েল আহমদ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

নির্বাচিত হওয়ার পর কমলগঞ্জে পোস্টার অপসারণে মেয়র জুয়েল আহমদ

  • প্রকাশিত : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৯১২ বার দেখা হয়েছে

এ. দেব.নাথ কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার  নির্বাচন অনুষ্টিত হয়েছে ১৬ই জানুয়ারী। নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জুয়েল আহমদ ২য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র নির্বাচিত হওয়ার  ২য় দিনে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য নির্বাচনের সময় শহরে টাঙ্গানো  পোস্টার অপসারণের কাজে নামলেন নবনির্বাচিত মেয়র জুয়েল আহমেদ। 

আজ সোমবার (১৮ই জানুয়ারী) সকালে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নিজের ও সকল প্রার্থীদের পোস্টার নামানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মেয়রের সঙ্গে উনার সমর্থকবৃন্দও উপস্থিত ছিলেন। ২য়বারের মতো নবনির্বাচিত কমলগঞ্জের মেয়র জুয়েল আহমদ বলেন, ‘নিজের ও সকল প্রার্থীদের পোস্টার অপসারণের মাধ্যমেই এ কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা ল্যামিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচবে না। এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে। এটা পৌরবাসীর সফল প্রচেষ্টার ফসল। গতবারের মতোই আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed