1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার নিয়ে কথা বললেন ড.হাসান মাহমুদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৮৪৯ বার দেখা হয়েছে

আলোরদেশ ডেক্স।।

ড. হাছান মাহমুদ এমপি মাননীয় তথ্যমন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদ। তথ্যমন্ত্রী  বলেন যে, টেলিভিশনে প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই। জাতীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা এবং এই সংক্রান্ত প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচার করে না।

আজ মঙ্গলবার (১৯শে জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদে (জামালপুর-৫) আসনের এমপি মোজাফফর হোসেন এর এক প্রশ্নোত্তরে  তিনি এসব কথা বলেন। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর (এমপি) সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তথ্যমন্ত্রী বলেন যে, বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ইং অনুসরণ করে থাকে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা অনুসরণ করে থাকে। জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা ও এই সংক্রান্ত প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই।

এ সময় মোজাফফর হোসেন জানতে চান যে, দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিভিন্ন হারবাল, ইউনানী ও হোমিও চিকিৎসায় এমন কিছু বিজ্ঞাপন প্রচার হচ্ছে যে, এমন কোনো রোগ নেই যা তাদের ওষুধে ভালো হয় না। এসব প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার বন্ধ করাসহ বিজ্ঞাপন দাতাদের আইনে আওতায় আনতে  কার্যকরী কোনো উদ্যোগ ব্যবস্হা নেওয়া হবে কি?না এবং উত্তর না সূচক হলে তার কারণ কী।

জবাবে তথ্যমন্ত্রী বলেন যে, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ইং এর অনুচ্ছেদ ৪.২.৬ তে বলা হয়েছে ওষুধজাতীয় পণ্য, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির বিজ্ঞাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়পত্র বিজ্ঞাপনদাতার কাছে আছে কি-না তা নিশ্চিত হতে হবে। অন্য টেলিভিশন চ্যানেলে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ইং অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed