1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ডাঃ জাফরুল্লাহ বললেন করোনার টিকা প্রথম প্রধানমন্ত্রী নেওয়া উচিত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

ডাঃ জাফরুল্লাহ বললেন করোনার টিকা প্রথম প্রধানমন্ত্রী নেওয়া উচিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৯৯০ বার দেখা হয়েছে

আলোরদেশ নিউজ ডেস্ক।। ডাঃ জাফরুল্লাহ বলছেন প্রথম টিকা মাননীয়  প্রধানমন্ত্রীর নেওয়া উচিত। পাশ্ববর্তী দেশ ভারতের উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ২০ লাখ ডোজ

আজ বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছাবে। ইতোমধ্যে উপহারের টিকা নিয়ে রওনা হয়েছে এয়ারইন্ডিয়ার একটি ফ্লাইট। চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের মধ্য থেকে ২০ থেকে ২৫ জনকে প্রথমে টিকা দেওয়া হবে।

করোনাভাইরাসের প্রথম টিকা জনসমক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার (২০শে জানুয়ারি) বিকেলে তিনি একথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন যে, টিকার ক্ষেত্রে প্রথম টিকাটি মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া উচিত। প্রধানমন্ত্রী পাবলিকলি টেলিভিশনের সামনে টিকা নিলে লোকের আস্থা জন্মাবে। পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলা শহরে গিয়ে

সবার আগে টিকা নেওয়া উচিত। তাহলে লোকের আস্থা জন্মাবে। টিকাগ্রহণের ক্ষেত্রে যে অগ্রাধিকার জনগোষ্ঠীকে দেয়া হউক। তা ঠিকই আছে বলেও তিনি মনে করেন।

তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা ভারতে ব্যাপকহারে ব্যবহার করা হচ্ছে। ভারতে এর ফল কী আসে তা দেখার জন্য ১৫ দিন অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী, সার্সভাইরাসের কিট উদ্ভাবক ও করোনাভাইরাস শনাক্তের ‘জি র্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবক ড. বিজন কুমার শীল। এবিষয়ে ড. বিজন কুমার শীল বলেন যে, এই টিকা ভারতে ব্যাপকহারে ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশের মানুষ ভারতের ফলটা দেখতে পারে। ভারতে টিকার প্রভাব ভালো হলে সবার দুশ্চিন্তা চলে যাবে। কারণ ভারত ও বাংলাদেশের মানুষ একই রকম। সুতরাং সেখানে যে ফল আসবে সেটা বাংলাদেশেও আসবে আশা করি।

তিনি আরও বলেন যে, অন্ততপক্ষে আরও ১৫ দিন দেখা উচিত আমাদের। ভারতের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এর যদি প্রতিক্রিয়া হয়, তাহলে এর মধ্যেই হয়ে যাবে। তখন মানুষের প্রশ্ন কম থাকবে। তাছাড়া বাংলাদেশে ভ্যাকসিন আসা মানেই দেওয়া না। টিকা আসার পর সেটআপ করতেও সময় লাগবে। কাকে টিকা দেবে তাদের নির্বাচন করা, যারা টিকা দেবে তাদের প্রশিক্ষণ দেওয়া এসব করতে দুই সপ্তাহ সময় লেগে যাবে। দুই সপ্তাহের মধ্যেই ভারতের পরিস্থিতি সহজেই বোঝা যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed