সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ, প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

(৬জানুয়ারী ২৬) মঙ্গলবার দুপুরে পৌর এলাকার শ্রীনাথপুর এলাকায় আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য।

মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগম, চৌধুরী আসিফ ইবনে জামাল সহ অন্যান্যরা।

শিক্ষার্থীরা জানান, আমরা যতদিন স্কুলে পড়েছিলাম ম্যাডামের ভালোবাসা পেয়েছি এবং আমাদের ভালোভাবে পাঠদান করিয়েছেন। এমন শিক্ষক পাওয়া খুব ভাগ্যের বিষয়। আমরা ম্যাডামের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করছি।

উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা তাঁর বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন তিনি নিষ্ঠার সঙ্গে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd