1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মহামান্য হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন ডাঃ আকতার হোসেন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

মহামান্য হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন ডাঃ আকতার হোসেন

  • প্রকাশিত : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৮৫৩ বার দেখা হয়েছে


ষ্টাপ রিপোর্টার এম মুহিউদ্দিন খাঁন ৷৷ মহামান্য হাইকোর্টের রায়ে “বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন”-এর সদস্য নির্বাচনে সিলেট বিভাগ হতে ইউনানী সদস্য পদপ্রার্থীর প্রার্থীতা ফিরে পেলেন ডাঃ আক্তার হোসেন।
বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন”-এর সদস্য নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে ডাঃ আক্তার হোসেন হাইকোর্টে একটি রিট আবেদন করেন,রীট নং ৭১৫/২০২১।

পরে বুধবার (২০শে জানুয়ারী) মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চের বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসাইন মোল্লা এ রায় ঘোষণা করেন। ডাঃ আক্তার হোসেনের পক্ষে রিট আবেদন শুনানী করেন এড. সৈয়দ ফজলে এলাহী অভি।
উল্লেখ্য, ডাঃ আক্তার হোসেন ২২শে ডিসেম্বর ২০২০ইং “বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন”-এর সদস্য নির্বাচনে সিলেট বিভাগ হতে ইউনানী সদস্যের নমিনেশন সংগ্রহ করেন এবং ২৭শে ডিসেম্বর ২০২০ইং মনোয়নপত্র দাখিল করেন। পরে ইলেকশান অফিসার মনোয়নপত্র বাছাই কালে প্রতিদ্ধন্ধী প্রার্থী মনোয়ার হোসেন সোহেলের এক অভিযোগের প্রেক্ষিতে অভিজ্ঞতা ৯ দিন কম হওয়ায় মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেন। পরে প্রার্থী ডা.আক্তার হোসেন আপিল করলে আপিল কর্মকর্তা সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হক এম.পি মনোনয়নপত্র বৈধ ঘোষনা না করায় আক্তার হোসেন আদালতের স্বরনাপন্ন হলে হাইকোর্ট তার মনোয়নপত্র বৈধ বলে রায় দিয়ে নির্বাচনে অংশগ্রহনের নির্দেশ দেন।
এ প্রসঙ্গে ডাঃ আক্তার হোসেন বলেন যে, নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্মকর্তার আদেশ চ্যালেঞ্জ করে আমি উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চের বিচারকরা আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার আর কোনও বাধা নেই।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed