সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

মরহুম আজাদের পরিবারের পাশে কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত।

  • প্রকাশিত : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৮৭৭ বার দেখা হয়েছে


শামীম আহমেদ তালুকদার,স্টাফ রিপোর্টার। কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামের আবুধাবি প্রবাসী আজাদ মিয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন। নিহত আজাদ মিয়ার পাশে এসে দাড়িয়েছে কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত।। নিহত আজাদ মিয়ার পরিবারের জন্য একটি পাকা ঘরের ব্যবস্থা করেন কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত। ২৫ শে জানুয়ারি রোজ সোমবার কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাতের নেত্রীবৃন্দ নিহত আজাদ মিয়ার বাড়িতে মরহুম আজাদ মিয়ার মাকে একটি পাকা ঘর বানিয়ে দেওয়ার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাতের কোষাধক্ষ্য জনাব সেলিম আহমেদ মুসলিম। সহ সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, সহ সাংগঠনিক সম্পাদক রুমন হাসান, প্রবাসী নেতা আব্দুল গাফফার, ট্রাভেলস ব্যবসায়ী বাদশা মিয়া, মসজিদের ইমাম, রশিদ মিয়া, ঠিকাদার মসুদ মিয়া সহ মরহুম আজাদ মিয়ার পরিবারের সদস্যরা। কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতির সভাপতি জনাব মুহিত চৌঃবলেন কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত সবসময়ই প্রবাসীদের পাশে আছে। প্রবাসীদের সকল প্রকার নৈতিক কাজে কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতি সংযুক্ত আরব আমিরাত সবার সাথে আছে।
কমলগঞ্জ প্রবাসী কল্যান সমিতির প্রধান উপদেষ্টা জনাব লুৎফুর রহমান বলেন কমলগঞ্জ সহ সকল প্রবাসী মানুষের কল্যানে আমাদের এই সংগঠন নিরলস ভাবে কাজ করে যাবে।।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd