1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
আল্ট্রা ট্রেইল ম্যারাথনের জন্য প্রস্তুত কমলগঞ্জ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

আল্ট্রা ট্রেইল ম্যারাথনের জন্য প্রস্তুত কমলগঞ্জ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৯০২ বার দেখা হয়েছে


এম. মহিউদ্দীন খাঁন বিশষে প্রতিনিধি।। আল্ট্রা ট্রেইল ম্যারাথনের জন্য প্রস্তুত মৌলভীবাজারের কমলগঞ্জ। প্রথমবারের মতো আয়োজিত এই ম্যারাথনটি উপজেলার শমশেরনগরে অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৯শে জানুয়ারি)। এ উপলক্ষে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে শুক্রবার ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০ জনসহ সাত শতাধিক রানার দৌড়াবেন এই ম্যারাথনে। বৃহস্পতিবার দুপুরে থেকে অংশগ্রহণকারী রানারদের একটি অংশ শমশেরনগরে আসতে শুরু করেছেন।

শমশেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন-২০২১ কমিটির সদস্য সচিব নবিল শমশেরী বলেন, শুক্রবার মোট ৩ ধাপে (১০ কিলোমিটার, ২১.১ কিলোমিটার, ও ৫০ কিলোমিটার) প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হবে। এদিন ভোর ৫টায় অংশগ্রহণকারী রানাররা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করবেন। ভোর সাড়ে ৫টায় প্রথমে শুরু হবে ৫০ কিলোমিটার দূরত্বের রানিং। ভোর ৬টায় শুরু হবে ২১.১ কিলোমিটার দূরত্বের রানিং। ভোর সাড়ে ৬টায় শুরু হবে ১০ কিলোমিটার দূরত্বের রানিং। রানাররা ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠে শেষ করবে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

উল্লেখ্য, আল্ট্রা ট্রেইল ম্যারাথনকে সামনে রেখে প্রস্তুত আয়োজক কমিটি। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় এলাকাবাসী, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই ম্যারাথন। শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed