1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জের" ম্যারাথনে শাড়ি "পরে অংশ নেন অনসূয়া চক্রবর্তী - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জের” ম্যারাথনে শাড়ি “পরে অংশ নেন অনসূয়া চক্রবর্তী

  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৯১০ বার দেখা হয়েছে

এ. দেবনাথ স্টাফ রিপোর্টার।। 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর আল্ট্রা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুক্রবারে অনুষ্টিত হয়। খেলায় দেশী-বিদেশী পুরুষ ও নারীরা অংশ গ্রহন করেছিলেন। খেলোয়ারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন অনসূয়া চত্রবর্তী। তিনিই একমাত্র প্রতিযোগী যে খেলার মাঠে শাড়ি পড়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। অনসূয়া চক্রবর্তী বলেন যে, শাড়ী বাঙালি নারীর জাতীয় পোশাক। শাড়ি শুধু কোনো প্রচলিত একটি পোশাক নয়। শাড়ি পরে সব ধরনেরই কাজ করা সম্ভব। এমন বোধ থেকেই আমি শাড়ি পরেই ম্যারাথন (দৌড়) প্রতিযোগিতায় অংশ নিয়েছি। ম্যারাথনের আয়োজন করেছে শমশেরনগর রানার্স কমিউনিটি। অনসূয়া চক্রবর্তীর বাড়ি হবিগঞ্জ জেলায় । তিনি বর্তমানে থাকেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১২ইং সাল থেকে খেলাধুলা ও দৌড়ের সঙ্গে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় তিনি শমশেরনগর ম্যারাথনে শাড়ি পরে দৌড়ান। পোশাকের ক্ষেত্রে তিনিই শুধু ব্যতিক্রম ছিলেন। অনসূয়া চক্রবর্তী আরো বলেন,এখানে শাড়ি পরার উদ্দেশ্য হচ্ছে এটা সবাইকে বোঝানো শাড়ি পরেই সব কাজ করা যায়। আমার মনে হয়, নিজের ঐতিহ্যকে সবার প্রোমোট করা উচিত। তিনি আরও বলেন যে, আলট্রা ট্রেল ম্যারাথনে প্রথম দেখলাম, ট্র্যাকের মধ্যে বানর ঢুকে ছুটেছে। এতে মজা পাওয়া গেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed