1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী'তে বিশ্বনাথে ফুটবল টুর্ণামেন্ট - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী’তে বিশ্বনাথে ফুটবল টুর্ণামেন্ট

  • প্রকাশিত : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০০ বার দেখা হয়েছে

বিশ্বনাথ সিলেট প্রতিনিধি।। সিলেটের বিশ্বনাথের চিরচেনা জমজমাট খেলাধুলার চেহারায় আবার ফিরছে, উপজেলায় ঐতিহ্যবাহী জানাইয়ার মাঠ। আগামী ১২ই ফেব্রুয়ারি শুক্রবার এ মাঠেই গড়াচ্ছে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী২০২১ইং ফটুবল টুর্ণামেন্ট। বৃহৎ এ টুর্ণামেন্টের আয়োজন করেছে হীরামন সমাজ কল্যাণ স্পোর্টিং কাব, জানাইয়া।

মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টটিতে পুরস্কারও থাকছে চোখ ধাঁধানো। জানাইয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোঃ সেবুল মিয়া ও জুবের আহমদ খানের সৌজন্যে প্রথম পুরস্কার রাখা হয়েছে একটি পালসার মোটর সাইকেল। সাবেক ফুটবলার আবদুল আজিজ সুমন ও ফ্রান্স প্রবাসী মোঃ ছাইম উদ্দিনের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার রাখা হয়েছে একটি (40″LED Smart TV Samsun)

এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম শাহর সৌজন্যে প্রতি ম্যাচে থাকছে ম্যান অব দ্যা ম্যাচ প্রাইজমানি।

এই টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচজয়ী দলকে জানাইয়া গ্রামের তৈয়বুল ইসলাম জাকিরের সৌজন্যে প্রদান করা হবে একটি ২১ইঞ্চি এলইডি টিভি। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী-২০২১ইং ফুটবল টুর্ণামেন্ট কমিটি জানিয়েছে, এই বৃহৎ  টুর্ণামেন্টে শুভেচ্ছা ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫ শত টাকা মাত্র।

তবে এই টুর্ণামেন্টে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, ক্রিড়ানুরাগীসহ সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিচালনা কমিটির পক্ষে সভাপতি মোঃ মকদ্দছ আলী ও সাধারণ সম্পাদক আবদুল আজিজ সুমন। তারা জানান যে, বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের  শাহজালাল (রহঃ) এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল জলিল (জালাল) (০১৭১১-৪৮৫৭৫১), ফুটবলার আব্দুর রব (০১৭৬৪ ২২৫২১০), শাহ আমির উদ্দিন (০১৭১২ ৬৮৩২৩৫), ওয়াসিম উদ্দিন (০১৭২৯ ১৬৭৯২৯) ও শারমিন জুয়েলার্সের পরিচালক সুমন আহমদের (০১৭১২-৩৩১৭৯৪) উনাদের সাথে যোগাযোগ করে টিম এন্ট্রি করানো যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed