1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে নিখোঁজ গৃহবধূ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে নিখোঁজ গৃহবধূ

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩১২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মাধবপুর ইউপির ২ সন্তানের মা আজ ৪দিনে ধরে নিখোঁজ । এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

এবিষয়ে জানা যায় যে, মাধবপুর বাজার এলাকার ইমানি মিয়ার স্ত্রী সিতারা বিবি (৫৫) গত মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) সকালে নাতির আবদার মেটাতে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকায় মেয়ের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। এদিন সন্ধ্যায় হঠাৎ করে তার স্বামী ইমানী মিয়ার মোবাইলে কল আসলে অপর প্রান্ত থেকে একজন অপরিচিত নারী বলেন যে, মুঠোফোনের মালিক ঢাকার ফার্মগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, তারা এখনি উনাকে হাসপাতালে ভর্তি করাতে হবে নতুবা উনাকে বাঁচানো যাবেনা। ইমানী মিয়াকে ঘটনাস্থলে যেতে বলা হয়।

তখন ইমানী মিয়া বলেন যে, তিনি সিলেট থাকেন। তখন মোবাইলের অপর প্রান্তের মহিলাটি বলে আমরা আপনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাঠান আমরা হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করাচ্ছি।

সম্ভাব্য পরিচিত সব জায়গায় খোঁজ নিয়ে না পেয়ে রাতে একজন স্থানীয় সংবাদকর্মীর পরামর্শে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমানকে বিষয়টি অবহিত করেন । পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারে কলটি এসেছে ঢাকা গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে।

ইমানি মিয়া জানান যে, আমার স্ত্রী কখনও ঢাকা শহর যায়নি এবং ঢাকা শহর চেনেও না। তার মোবাইল লোকেশন গাজীপুরের জয়দেবপুর গেলো কিভাবে এবিষয়ে তিনি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ৩দিন গত হয়ে গেলেও এখন পর্যন্ত সিতারা বিবির কোন সন্ধান মিলেনি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান যে, আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনের লোকেশন ঢাকা গাজীপুরের জয়দেবপুরে পাওয়া গেছে। তাকে উদ্ধারের পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed