1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ ও কুলাউড়া পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ ও কুলাউড়া পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৪৫ বার দেখা হয়েছে

এ. দেবনাথ স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার  মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৬ই ফেব্রুয়ারী) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি) মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণে অংশ নেন ২য় বারের নির্বাচিত পৌর মেয়র জুয়েল আহমেদ, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন-১ ) মুসলিমা বেগম, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন-২) আয়েশা সিদ্দিকা, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন-৩) শাপলা আক্তার শিউলি, ১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনসার শোকরানা মান্না, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছাদ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম রুহেল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুুগ্নি মুহিত, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আহাদুর রহমান বুলু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বখতিয়ার খান।
এর আগে ২য় ধাপে ১৬ই জানুয়ারী কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন। কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, একই সময়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার( রাজস্ব ও পরিচালক, স্থানীয় সরকার) মোঃ ফজলুর কবীর, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed