1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ফ্রিজ - ফ্রিজ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ফ্রিজ – ফ্রিজ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০৫ বার দেখা হয়েছে

এ দেব নাথ স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের হাজেরা ভানু বিদ্যালয় মাঠে রসুলপুর যুব সংঘের আয়োজনে সাদিকুর রহমান চৌধুরী ফ্রিজ-ফ্রিজ কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৮ই ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহমেদ।

রসুলপুর যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার আরজান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫নং রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক,

সুজা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক প্রভাষক আব্দুল আহাদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, সদস্য আলাল আহমেদ, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, ইউপি সদস্য ইরা মিয়া, সায়েক আহমেদ, এলকাছ মিয়া ও সমাজসেবক ইনাম আলী প্রমুখ। উদ্বোধনী ম্যাচে ভাটেরা কাবাডি দলকে ৩১-১৯ পয়েন্টে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে নোয়াগাও একাদশ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed