1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

গোলাপগঞ্জে করোনার ভ্যাকসিন নিতে মানুষের ভিড়

  • প্রকাশিত : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৮০ বার দেখা হয়েছে

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।

ভয়কে জয় করে করোনার টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড়। করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরুর প্রথম তিন দিনের তুলনায় চতুর্থ দিন (বুধবার) গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিগুণ বেশি টিকা নিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

টিকাদানের চতুর্থ দিন ৩২৫ জন টিকা গ্রহণ করেছেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত দুইটি বুথে চলে টিকাদান।

বুধবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মামুনুর রশীদ, গোলাপগঞ্জ মডেল থানার কয়েকজন পুলিশ, ডাক্তারসহ সরকারি-বেসরকারি চাকুরীজীবীরা।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনার টিকা গ্রহণ করেছেন ৪শ ৭৩জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৮শত ৪২ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed