1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ট্রেনে কাটা পড়ল কিশোরের পায়ের গুড়ালি - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

ট্রেনে কাটা পড়ল কিশোরের পায়ের গুড়ালি

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০২ বার দেখা হয়েছে

এ দেব নাথ স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সিলেট অভিমুখী সুরমা মেইলের চাকায় শান্ত আহমদ নামে এক কিশোরের পা কাটা পড়েছে। গুরুতর আহত কিশোরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ ১২ই (ফেব্রয়ারী) শুক্রবার সকাল সাড়ে ৭টায় শমশেরনগর স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খছরু মিয়ার ছেলে।

জানা যায়, সকালে সিলেট অভিমুখী ৯নম্বর আপ সুরমা মেইল সকাল সাড়ে ৭টায় শমশেরনগর স্টেশন ছেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাউন আউটার সিগনাল এলাকায় ট্রেনের চাকার নিচে পড়ে কিশোর শান্ত মিয়ার একটি পায়ের গুড়ালি কেটে যায়। ঘটনার খবর পেয়ে তার পরিবার এসে তাকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed