সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৬২ বার দেখা হয়েছে

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।

গোলাপগঞ্জের ধারাবহরে বেপরোয়া সিএনজি অটোরিক্সার ধাক্কায় সালমা বেগম(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । তিনি পশ্চিম ধারাবহর নালীবাড়ি গ্রামের মরুহম আব্দুল মতিনের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সালমা বেগম আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দ্যেশ্যে সড়কের পাশে গাড়ির অপেক্ষারত ছিলেন। তখন বেপরোয়া গতির অনটেস্ট সিএনজি অটোরিক্সা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে আত্মীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরতর হওয়ায় চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সালমা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। ময়না তদন্ত শেষে সালমা বেগমের লাশ আজ শুক্রবার (১২ই ফেব্রুয়ারী) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আছর স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

এদিকে, সিএনজি অটোরিকশা চালক আলতু মিয়ার বাড়ি একই এলাকায়। তিনি ধারাবহর এলাকার মৃত কটন আলীর ছেলে। দুর্ঘটনার পর থেকে চালক আলতু মিয়া পলাতক রয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd