সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

গোলাপগঞ্জে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৯৩ বার দেখা হয়েছে

রাসেল আহমদ(গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।। নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সিলেটের গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পৌর শহরের চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  ফখরুল ইসলাম সাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন,  গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ, জাবেদ আহমদ, দেলোয়ার হোসেন মান্না, সাংবাদিক মারজান আহমদ রিপন, আদনান আহমদ চৌধুরী, সামিল হোসেন।

মাববন্ধনে বক্তারা বলেন- দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতিত হচ্ছেন। সাংবাদিকরা তো কারো পক্ষে নিয়ে কথা বলেন না। তা হলে কেন তারা নির্যাতনের শিকার হন? কেন তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করতে হবে?

বক্তারা মানববন্ধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। উদীয়মান তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। মুজাক্কির হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd