1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

গোলাপগঞ্জ জেলা আ.লীগকে অভিনন্দন জানিয়ে এড. বাবলুর নেতৃত্বে মোটরশোভাযাত্রা ও আনন্দ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ১০০০ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে অবৈধভাবে গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের কমিটি গঠন এমন অভিযোগ উল্লেখ করে সভাপতি পদ ঘোষণা ও ২৪ঘন্টার মধ্যে জেলা আওয়ামীলীগ কর্তৃক উক্ত কমিটির স্থগিতাদেশ দেওয়ায় জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মোটর শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২লা মার্চ) সন্ধ্যায় এডভোকেট আব্দুল আহাদ বাবলুর নেতৃত্বে মোটর শুভাযাত্রাসহ আনন্দ মিছিলটি গোলাপগঞ্জ বাজার, চৌমুহনীসহ পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা ইফাদ আহমদ পাখি, সালাউদ্দিন আহমদ, ছালিক আহমদ সালেহ, মাস্টার সালেহ আহমদ, জুবায়ের আহমদ জেবুল, ফাহাদ আহমদ সাদ্দাম, তারেক আহমদ, ফাহাদ আহমদ, মাসুম আহমদ, মিছবাহ উদ্দিন, আলবাব হোসেন, এখসান আহমদ, লায়েছ আহমদ প্রমুখ। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৩০শে জানুয়ারী অনুষ্টিতব্য গোলাপগঞ্জ পৌর নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেলকে দল থেকে বরখাস্ত ঘোষণা করা হয়।
এরপর গত ২৮শে ফেব্রয়ারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৌর আওয়ামীলীগ নেতা আরিফ চৌধুরী কফিকে সভাপতি ও রুহেল আহমদকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এদিকে ২৪ ঘন্টা পেরুনোর আগেই জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুনঃগঠিত গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের কমিটিকে স্থগিতের জন্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed