1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

দলই চা বাগানে ফের ঝামেলা

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ১০৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী এলাকা অবস্থিত ব্যক্তিমালিকানাধীন দলই চা-বাগানের বিতর্কিত ব্যবস্থাপক আমিনুল ইসলাম পুনরায় দায়িত্ব নেওয়ার পাঁয়তারা করলে শ্রমিকরা প্রতিবাদ জানায়। আজ ৫ই মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত দলই চা-বাগানের শ্রমিকরা চা-বাগান অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে।
এদিকে চা-শ্রমিকরা কর্মবিরতি পালনকালে জানান যে, চা-বাগানের ছয়াদানকারী গাছ চুরি থেকে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল ব্যবস্থাপক আমিনুল ইসলামের বিরুদ্ধে। এই-সব অভিযোগের পর গত বছর চা-বাগানে শ্রমিকরা প্রতিবাদ জানায়। একপর্যায়ে গত বছর ২৭শে জুলাই সন্ধ্যায় আকস্মিকভাবে চা বাগান অফিসে নোটিশ টাঙ্গিয়ে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দলই চা-বাগান বন্ধ ঘোষণা করে। দীর্ঘ ৩৯ দিন চা-বাগান বন্ধ থাকার পর গত বছরের ৬ই সেপ্টেম্বর উপজেলা প্রশাসন, চা-শ্রমিক নেতারা, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা ও মালিকপক্ষের যৌথ বৈঠকের পর চা-বাগান চালু করা হয় এবং শ্রমিকরা কাজে যোগ দেন। গত কয়েক দিন ধরে পূর্বের ব্যবস্থাপক আমিনুল ইসলামের অনুসারীরা গুঞ্জন শুরু করে সাবেক ব্যবস্থাপক আবার নাকি চা-বাগানে আসবে। এ বিষয়ে চার দিন আগে বর্তমান ব্যবস্থাপকের কাছে দাবি জানানোর পরও কোনো সাড়া না পেয়ে দলই চা-বাগানের শ্রমিকরা আজ শুক্রবার ২:৩০মিনিট কর্মবিরতি পালন করে।

চা বাগান পঞ্চায়েত সম্পাদক সেতু রায়সহ শ্রমিকরা জানান যে, বিতর্কিত এই ব্যবস্থাপকের কারণে দলই চা-শ্রমিক ও বাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি আবার দায়িত্বে ফিরতে চাইলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

দলই চা-বাগানের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মোঃ জাকারিয়া বলেন যে, দীর্ঘ ৫মাস আমি বাগানে ছিলাম না। এত দিন শ্রমিকরা ঠিকমতো বাগানে কাজ করেছে। হঠাৎ গুঞ্জন উঠেছে কী নিয়ে, এ বিষয়ে আমার জানা নেই। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed