1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিশু বিষয়ক অধিকার ক্যাম্পইন অনুষ্ঠিত কমলগঞ্জে - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক শিশু বিষয়ক অধিকার ক্যাম্পইন অনুষ্ঠিত কমলগঞ্জে

  • প্রকাশিত : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৮৬৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।।
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে শিশু বিষয়ক অধিকার ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার( ২২শে মার্চ) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মণ। প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিপির সভাপতি মো. নুর উদ্দিন, মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজ সমাজে অনেক শিশুরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। প্রত্যেক শিশুকে তাদের অধিকার দিতে হবে। সুশিক্ষা দিতে হবে। এজন্য পিতা মাতা, পাড়া প্রতিবেশিসহ সকলকে সচেতন থাকতে হবে।

কারণ শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed