1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কদমহাটা কালচারেল ক্লাব এর উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৯৭৪ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
২৬শে মার্চ, বাঙালির শৃৃঙ্খল মুক্তির দিন।বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ইং সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল।মহান স্বাধীনতা দিবসে কদমহাটা কালচারেল ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে ।

গত ২৬শে মার্চ (শুক্রবার) সন্ধা ৬ ঘটিকায় মৌলভীবাজার রাজনগর উপজেলা’র কদমহাটা বাজারে কালচারেল ক্লাবের নিজ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

কদমহাটা কালচারেল ক্লাবের নির্বাহী সদস্য জুয়েল আমহেদএর সঞ্চালনায়,সভাপত্বিত করেন কদমহাটা কালচারেল ক্লাবের সভাপতি গোলাম কবির আহমেদ চৌধুরী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগ এর সহ-সভাপতি ও সিলেট বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত, দেওয়ান জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, মুক্তি রানী চক্রবর্তী। কদমহাটা কালচারেল ক্লাবের সহ- সভাপতি, আব্দুর রহমান মনা। ৮নং মনসুরনগর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি ফরজান আহমেদ।রাজনগর উপজেলা কৃষকলীগ এর সভাপতি,মাহমুদ খা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন,
কদমহাটা কালচারেল ক্লাবের সহ-সভাপতি-হাজী টিপু সুলতান তালুকদার, সাধারণ সম্পাদক-মোঃ আব্দুল হাই,সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ শাকিল,সাংগঠনিক সম্পাদক-নুরুল ইসলাম চৌধুরী মনাই,অর্থ সম্পাদক-আব্দুল মারুফ আজাদ,প্রচার সম্পাদক-তুহিন আহমেদ,সহ-প্রচার সম্পাদক-রুমেল আহমেদ,ক্রীড়া সম্পাদক-সাহেল ইসলাম,সহ-ক্রীড়া সম্পাদক-বাবলু মিয়া,সমাজ কল্যাণ সম্পাদক-মিছবাহ উদ্দীন,
সহ-সমাজ কল্যাণ সম্পাদক-আব্দুল আলী,দপ্তর সম্পাদক-জহির আলী,সহ-দপ্তর সম্পাদক-মুকিত মিয়া,সাংস্কৃতিক সম্পাদক-বিল্পব ভট্টাচার্য,
সহ-সাংস্কৃতিক সম্পাদক-জইন মিয়া,
সাহিত্য সম্পাদক-দিলরুবা তালুকদার,মহিলা বিষয়ক সম্পাদকঃ সুজনা বেগম, আন্তর্জাতিক সম্পাদক-আব্দুল আজিজ, নিবার্হী সদস্য-১ নাজিম উদ্দীন নজরুল, নিবার্হী সদস্য-২- ফরজান আহমেদ, নিবার্হী সদস্য-৩-তাজুদ আহমেদ,
নিবার্হী সদস্য-৪-ফরদৌস আহমেদ,
নিবার্হী সদস্য-৫-জুয়েল আহমেদ সহ প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,১৯৭১ সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ।

সমাপনী বক্তব্যে গোলাম কবির আহমেদ চৌধুরী বলেন,১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালালে এরপর দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক, সকল স্তরের যাঁরা আমাদের অধিকার আদায় ও মুক্তিসংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed