সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

গোলাপগঞ্জে বশত বাড়িতে আগুন

  • প্রকাশিত : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৯৪৪ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (সিলেট গোলাপগঞ্জ) প্রতিনিধি।।
গোলাপগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ (২৮শে মার্চ) রোববার  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের ভটরপাড়াস্থ ইউনিয়ন আ’লীগের সহ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ঘরের এক কোণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ২-৩মিনিটের মধ্যেই সমস্ত ঘরে আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় সমস্ত বসতঘর মূহুর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়।

বাড়ির মালিক শেখ কামরুজ্জামান জানান, এ ঘটনায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সুনীল কুমার সিংহ জানান,
প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আমাদের ২টি ইউনিটের প্রায় ২ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd