1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ,প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়।

পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধ্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃংখলা বাহিনী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংবাদিক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভোর সাড়ে ৬টা থেকে শমশেরনগর, কামুদপুর, দেওড়াছড়া বধ্যভূমি ও দলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

এদিকে সকাল ৯টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর। পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর, সহকারী কমিশনার ভূমি ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, ওসি তদন্ত শামীম আকনজি,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, কৃষি অফিসার জয়েন্ত কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed