1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু

  • প্রকাশিত : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৮১৪ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দীন খাঁন (কমলগঞ্জ মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারে হাওর এলাকায় বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর জেলার হাওরগুলোতে ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আজ (৭ই এপ্রিল) বুধবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় জেলা কৃষি কৃষি কর্মকর্তা ড. লুৎফুল বারী ও রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘করোনাকালে হাওরাঞ্চলের কৃষকরা যাতে সময়মতো ধান ঘরে তুলতে পারেন তার জন্য প্রশাসন পাশে থাকবে। এবং কৃষকরা যাতে ন্যয্যা দাম পায় তার জন্য সঠিক তদারকি করা হবে।’
জেলার হাইলহাওর, কাওয়াদিঘী ও হাকালুকি হাওরে বোরো আবাদ নির্ভর করে প্রকৃতির ওপর। ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢল নেমে প্রথমেই বোরো ধান তলিয়ে যায়। কৃষকেরা জানিয়েছেন, জেলার বেশিরভাগ এলাকায় ফসল ভালো হয়েছে। তবে বৃষ্টি-বন্যা জয় করে এই ফসল ঘরে তুলতে পারলে তারা লাভের মুখ দেখবেন। 
কৃষি সম্প্রসাারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় এবার বোরো আবাদ হয়েছে ৫৬ হাজার ৩শ ৪৫ হেক্টর জমিতে। এতে ২ লাখ ১৭ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed