সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লন্ডন প্রবাসী সৈয়দ মাছুম কমলগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৬৯০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি মোঃ মহিউদ্দিন খান।। মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী লেখক ও কবি সৈয়দ মাসুম ৫০(পঞ্চাশ) হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

আজ (১৩ইএপ্রিল) মঙ্গলবার  দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৫০ (পঞ্চাশ) হাজার টাকার চেক হস্তান্তর করেন সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৈয়দ মাসুম এর ছোট ভাই। মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সৈয়দ মাহবুব আলী।

কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ,ও মোঃ মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু ও সৈয়দ মাহবুব আলী।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বীর এলাহী, মুক্তিযোদ্ধা আরশাদ আলী প্রমুখ।

এসময় কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কাজে ৫০( পঞ্চাশ) হাজার টাকা অনুদান প্রদান করায় সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৈয়দ মাসুমকে কমলগঞ্জ প্রেসক্লাব এর আজীবন সদস্যপদ প্রদান করেন, কমলগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd