সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ

গোলাপগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৭৮৩ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
সিলেটের গোলাপগঞ্জে কৃষকদের মাঝে ২০২০-২১ইং অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলার ১হাজার ১শ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ২০ কেজি সার (ডিএপি) ও ১০ কেজি (এমওপি) সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। যার আমলে কৃষির ব্যাপক উন্নতি হয়েছে। বিনামূল্যে কৃষকদের মাঝে সার বিতরণ করছে সরকার। দেশের কৃষি খাত যাতে আর উন্নতি হয়, সে ব্যাপারে সবসময় সরকার কৃষকদের সহযোগিতা করে যাবে।

তিনি সকলের উদ্দেশে বলেন, দেশে করোনা প্রকট হারে বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল থেকে ৭ দিনের লকডাউনে সবাইকে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা আনিসুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পাল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd