সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত কমিটির বিশেষ সভা

  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৭৭১ বার দেখা হয়েছে

মৌলভীবাজা জেলা প্রতিনিধি।।

আজ ২৭শে এপ্রিল ২০২১ ইং মৌলভীবাজার জেলা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত কমিটির বিশেষ সভা অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্মানিত সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খান। এছাড়া মৌলভীবাজার জেলা প্রান্তে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মিজবাহুর রহমান, পুলিশ সুপার জনাব মোঃ জাকারিয়া, সিভিল সার্জন জনাব ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক জনাব ডাক্তার পার্থ সারথি দত্ত কানুনগো এবং করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা ও উপজেলা কমিটির সম্মানিত সকল সদস্য।

সভায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, করোনা মহামারী এবং উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ও মানবিক সহায়তা কার্যক্রম, এবং সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd