সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপগঞ্জ তরুণ সংঘের আত্মপ্রকাশ সম্পন্ন

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৮১০ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ প্রতিনিধি)
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। উপজেলা ভিত্তিক এ সংগঠনে আগামী এক বছরের জন্য প্রাথমিকভাবে সভাপতি নির্বাচিত করা হয়েছে নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

গোলাপগঞ্জ তরুণ সংঘ’র আত্মপ্রকাশ উপলক্ষে গোলাপগঞ্জ সরকারি এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজ সংলগ্ন একটি অস্থায়ী কার্যালয়ে বুধবার (৫ মে) বিকেলে এক সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফুর রহমান ছয়েফ ও সাধারণ সম্পাদক- ডি এইচ মান্না, গোলাপগঞ্জ তরুণ সংঘের উপদেষ্টা ও ছাত্রনেতা হেমায়েত হোসেন এবং গোলাপগঞ্জ তরুণ সংঘের সদস্যবৃন্দ।

সভায় নাহিদুল ইসলামকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এছাড়াও সংগঠনের দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি-শাকিল আহমদ, শরিফুল ইসলাম, অমর ফারুক মুন্না, রাব্বি আহমদ, সাধারণ সম্পাদক- মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-শাহ রিয়াদ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক-আব্দুল্লাহ রিফাত, নাঈম হোসেন, আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক-সায়েক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক- সুলেমান আহমদ, সালমান আহমদ, অর্থ সম্পাদক-আবু সাঈদ, দপ্তর সম্পাদক-রাতুল আহমদ, প্রচার সম্পাদক-রাশেদ আহমদ, প্রকাশনা সম্পাদক-তাবিয়ান আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক-রুহি আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক-সায়েম আহমদ, সাহিত্য সম্পাদক-মাহমুদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক-আবির হোসেন, পাঠাগার সম্পাদক-সাঈদ আহমদ, সদস্য-মাজহারুল ইসলাম সুমিত, নোমান আহমদ, রিফাত আহমদ প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd