1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

রোজিনা ইসলামকে হেনস্তা করায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৯১১ বার দেখা হয়েছে

রাসেল আহমদ,(গোলাপগঞ্জ সিলেট প্রতিনিধি)।।
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় নেতৃবৃন্দ বলেন, হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় রাখা, ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের, ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন এবং জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ কোন ভাবেই মেনে নেয়া যায়না। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। পেশাগত দায়িত্ব পালনের সময় একজন খ্যাতিমান নারী সাংবাদিকের সাথে যে আচরণ করা হয়েছে তা সভ্য সমাজ ও রাষ্ট্রে কখনো কল্পনা করা যায় না।

এসময় নেতৃবৃন্দ এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি জানান।

সভায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব আল মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রতন মনি চন্দ, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সম্পাদক জয় রায় হিমেল, কোষাধ্যক্ষ সুলতান আবু নাসের, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু, সমিতির সদস্য ও কলামিস্ট শান্ত দাস, সদস্য মারুফ আহমদ প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed