সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৭৭০ বার দেখা হয়েছে

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল.মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় এর সামনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন এর আয়োজন করে উত্তরা ভাড়াউড়ার সর্বস্তরের মুসলিম জনতা।

আজ শুক্রবার (২১শে মে) বাদ জুম্মা উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজল হক।

এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন, ইসরাইল প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতাবিরোধী কাজ করে আসছে বিশেষ করে পবিত্র রমজান মাসে ও ঈদের দিন ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলায় তাদের হিংস্রতা প্রকাশ করেছে তাই এখন সময়ের দাবি আন্তর্জাতিক মহলে এবং আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করা এবং তার সাথে সাথে যতদিন পর্যন্ত ইসরাইল তাদের কৃতকর্মের জন্য নতজানু না হবে ততদিন পর্যন্ত ইসরাইলি পণ্য বয়কট করার আহবান জানান বক্তারা।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী মনির উদ্দিন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd