সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

ইসরায়েলকে স্বীকৃতি দেবেনা বাংলাদেশ ড.এ কে আবদুল মোমেন

  • প্রকাশিত : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৭৯৭ বার দেখা হয়েছে

আলোর ডেস্ক।।  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন যে, আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না। যতদিন আমরা স্বীকৃতি দিব না, ততদিন কোনো বাংলাদেশি নাগরিক  সেদেশে যেতে পারবে না। যদিও কোনো বাংলাদেশি নাগরিক সেখানে যায় তবে সে শাস্তি পেতে হবে।

আজ ২৬শে মে বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানের পর তিনি এইসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে, বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ইং সাল থেকেই আমরা তাদের পাশে আছি। বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম ই-পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তবে ইসরায়েল বিষয় নিয়ে আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। ফিলিস্তিন নীতিতে আমাদের অবস্থান পরিবর্তন হবেনা।

এঅনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধ-সামগ্রী উপহার দেওয়া হয়। সম্প্রতি ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে ক্ষতিগ্রস্তদের জন্য এসব ঔষধ-সামগ্রী সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম প্রমুখ।

(কালেকশন)

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd