1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে চাবাগানে শ্রমিকদের বিক্ষোভ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে চাবাগানে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৭০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদন।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধপুর ইউপির ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) মালিকানা পাত্রখলা চা বাগানে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিন থেকে বসত ঘর মেরামত ও চিকিৎসা সেবা না দেয়ায় শ্রমিকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

আজ সোমবার সকাল ১১ টায় শ্রমিকরা দেশীয় অস্ত্র তীর-ধনুক দা লাঠি নিয়ে অবস্থান বিক্ষোভ করে। এসময় চা বাগান পঞ্চায়েত সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই গ্রুপের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত সভাপতি শিপন চক্রবর্তী বলেন যে, ২০১৯ইং সাল থেকে চা বাগানের বেশ কিছু শ্রমিকের বসত ঘর জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টির সময় ঘরের ভেতর বৃষ্টির পানি পড়ে। চা বাগান কর্তৃপক্ষকে ঘর মেরামতের দাবি জানিয়ে আসলেও দেখা গেছে একটি পক্ষের চা শ্রমিকদের ঘর মেরামত করা হলেও প্রকৃত ঝরাজীর্ণ ঘর মেরামত ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না। এ দাবীতে সোমবার সকালে পাত্রখোলা চা বাগানের নারী ও পুরুষ চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে চা বাগান কারখানার সামনে অবস্থান নেয় দাবী আদায়ে জন্য।

এ বিষয়ে ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি)-এর পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক শামছুল ইসলাম সেলিম বলেন, আসলে বাগান ব্যবস্থাপনার কোন সমস্যা নয়। চা বাগান পঞ্চায়েতের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধেই পাত্রখোলা চা বাগানে এ অবস্থার সৃষ্টি।

ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed