সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে ভূমি ও গৃহহীনরা পাচ্ছেন পাকা ঘর

  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৬৮০ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দিন খান. কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২য় ধাপে আরো ১৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ভূমিসহ পাকা ঘর।

শ্রীমঙ্গলে আবাসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন প্রতিটি ঘরের জন্য বরাদ্দ হয় ১ লক্ষ ৯১হাজার টাকা মাত্র। এই টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২৩ ফুট প্রস্থের ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, রুমের পিছনে টয়লেট ও সামনে সুন্দর একটি খোলা বারান্দা।শ্রীমঙ্গলে ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি

কমলগঞ্জের ৫টি ইউনিয়নে ২য় ধাপে ৩৩০টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২টি ঘরেরনির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এ ঘরগুলোতে শোভা পাচ্ছে মেরুণ রঙের টিনের ছাউনি। গুণগতমান সম্পন্ন এসব ঘরগুলো এলাকাবাসীর নজর কেড়েছে বেশ। গৃহহীনরাও তাদের স্বপ্ন বাস্তবায়নদেখতে শুরু করেছে। আর কিছু দিন পর এসব ঘরে উঠবে অসহায় দরিদ্র পরিবার গুলো।

পরিমনি নষ্ট মেয়ে নির্দোষ নাসির বললেন রাঙ্গা

আগামী ২০শে জুন (রোববার) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। ঐ দিন কমলগঞ্জ উপজেলা প্রশাসন আনুুষ্ঠানিকভাবে এসব ঘর ও দুই (০২)শতক জমির দলিলসহ সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান জানান যে, সরকার মুজিববর্ষ উপলক্ষ্যে অসহায় ভূমিহীন, গৃহহীনদের মাথা গোঁজানোর ঠাই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ঘর নির্মাণ যেন সঠিকভাবে সম্পন্নহয় সেই দিক বিবেচনা করে নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হচ্ছে গুণগত মানসম্পন্ন ইট, বালু ও সিমেন্ট। তবে ঘর নির্মাণে কোন অভিযোগ আসলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এবিষয়ে আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা জানান যে, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা মুজিব বর্ষে সুবিধা ভোগীদের গুণগত মান সম্পন্ন পাকা ঘর উপহার দিতে মাঠ পর্যায়ে গিয়ে ঘরগুলোর নিয়মিত তদারকি করছেন। যাতে তারা সকলে ভালো মানের ঘর উপহার পান। কাজের যেন কোন ধরনে অনিয়ম না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রেখেছি।মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়

এদিকে ভূমি ও গৃহ পাচ্ছেন এমন কয়েকজন সুবিধাভোগীরা জানান যে, প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর পেয়ে তারা খুব বেশি খুশি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক আরও জানান যে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবার গুলোকে উপহারস্বরুপ পাকা বাড়ি করে দিচ্ছেন। ফলে সমাজের অবহেলিত মানুষগুলোর সামাজিক মূল্যায়নবৃদ্ধিসহ প্রাত্যহিক জীবনে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। এর আগেও প্রকল্পের প্রথম ধাপেএ উপজেলায় ৮৫টি পরিবারের কাছে বাড়ির দলিল হস্তান্তর করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd