1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
শ্রীমঙ্গলে শরীফ হত্যার ঘটনায় ঘাতক বন্ধু সজিব গ্রেপ্তার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

শ্রীমঙ্গলে শরীফ হত্যার ঘটনায় ঘাতক বন্ধু সজিব গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪৮৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার॥

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে শরীফ নামে এক যুবক খুনের ঘটনায় তার বন্ধু সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নিহত শরীফ মৃত্যুর আগ মুহূর্তে শরীফ বন্ধু সজিব তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান।
শরীফের এ জবানবন্দির সূত্র ধরেই সজিবকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। ঘটনার ৩১ ঘন্টার মাথায় ঘাতক সজীবকে গ্রেফতার করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ।


গোপন সংবাদের ভিত্তিতে রোববার ১৮ জুলাই দিবাগত ভোর সাড়ে ৪ টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে সজীবকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে সজীব ট্রেনযোগে পালানোর চেষ্টা করছিল।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গলের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে শরীফ ছুরিকাঘাতে নিহত হন। মৃত্যুর আগে শরীফ তার নাম পরিচয় এবং খুনির নাম প্রকাশ করেন। এসময় পরিবার নিয়ে ঘটনাস্থল দিয়ে যাবার পথে যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন বিষয়টি দেখে আহতকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পরে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশের একটি সূত্র জানায়, নিহত শরীফের একটি দামী মোবাইল ফোন হারিয়ে গেলে বন্ধু সজিব সেটি চুরি করেছে এমন ধারণা থেকে দুই বন্ধুর মধ্যে দ্বন্ধের সূত্রপাত হয়। শনিবার দুপুরে তারা এনিয়ে কথা বলার জন্য শহরের একটি হোটেলে রূম ভারা করে মদ্যপান করে। সেখানে বিবাদ মিমাংসা না হওয়ায় সন্ধ্যায় দুই বন্ধু কলেজ রোড প্রেসক্লাবের সামনে আবারো বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ে দুটি ছুরি বের করে পরস্পরকে আক্রমন করার চেষ্টা করে। এতে সজিব শরীফের বুকে ছুরি বসিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে শরীফ সেখানে লুটিয়ে পড়ে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed