সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন যুক্তরাজ্য প্রবাসী ইসরাফ চৌধুরী’র মেয়ে

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬২৯ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।


নিজের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ঈদ-উল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে বিগত বছরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিলেন বেরীরপাড়স্থ উপশম ফার্মেসীর স্বত্বাধিকারী মরহুম ইসরাফ চৌধুরী’র মেঝমেয়ে। তিনি তাঁর পরিবারের নিজস্ব তহবিল থেকে নগদ ৬০,০০০/- (ষাট হাজার) টাকা এবং ঈদের দিন অসহায় মানুষের জন্য দুইটি বড় গরু কুরবানীও দিবেন।

গতকাল রবিবার (১৮ই জুলাই ২০২১ইং) নগদ অর্থ বিতরণ করেন।

যুক্তরাজ্য প্রবাসী এই বোনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দেশে এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবানরা অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়ালে কিছুটা হলেও অসহায় মানুষগুলো উপকৃত হবেন। তাই সাধ্যমতো সবাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছি। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসারও আহবান জানান।
তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।’

সর্বশেষ করোনা মহামারির মধ্যে ২০২০, ২০২১ সালেও অসচ্ছল মানুষের হাতে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd