সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গিয়াসনগর ইউনিয়নের শোক দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ১৫ আগষ্ট নিহত সকল শহীদের স্মরণে মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউপি পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোজ বুধবার (২৫শে আগষ্ট) সকাল ১১ ঘটিকায় গিয়াসনগর ইউপি পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


গিয়াসনগর ইউপি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মৌলভীবাজার সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো:শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব, মৌলভীবাজার জেলা

সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নজমুল হক, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া, ইউপি পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd