1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর হামলায় যুবলীগ নেতা আহত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর হামলায় যুবলীগ নেতা আহত

  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১০০৭ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দিন খাঁন,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী রাধা গোবিন্দ পালের আর্তকিত হামলায় উপজেলা যুবলীগের সদস্য জহিরুল আলম নান্নু গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় হামলাকারী রাধা গোবিন্দ পালকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ।
সোমবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হামলার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান যে, আজ দুপুর ২টার দিকে  কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে  চতুর্থ শ্রেণীর কর্মচারী রাধা গোবিন্দ পালের সাথে কথা কাটাকাটি হয় উপজেলা যুবলীগের সদস্য জহিরুল আলম নান্নুর।

এক পর্যায়ে রাধা গোবিন্দ পাল উত্তেজিত হয়ে নান্নুর উপর অতর্কিত হামলা করলে নান্নু গুরুতর আহত হয়। উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ ও পরে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় যুবলীগ নেতাকর্মীদের মাঝে খোব ও উত্তেজনা দেখা দেয়।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হাসপাতাল থেকে রাধা গোবিন্দ পালকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কমলগঞ্জ থানার ওসি(তদন্ত)সোহেল রানা বিষয় নিশ্চিত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed