সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে স্ত্রীর বাড়ির পাশে স্বামীর লাশ

  • প্রকাশিত : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১১ বার দেখা হয়েছে

শাহনাজ এলাহি,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক স্ত্রীর বাড়ির পাশের ফসিল জমিতে স্বামীর লাশ পাওয়া গেছে।
সোমবার (২৭শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের সাবেক স্ত্রী শামসুন বেগমের বাড়ির ফসিল জমি থেকে সাবেক স্বামীর লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ।

নিহত ব্যাক্তির নাম ফরজান খান (৬৫) তিনি শামসুন বেগমের সাবেক স্বামী। নিহত ফরজান খান  কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মৃত রাসিদ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরজান খানের বর্তমান ঠিকানা হলো কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সনগাঁও গ্রামে। সোমবার সকালে ফসিল জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ফরজান খানকে ছয় সাত বছর আগেও একবার ফসিল জমিতে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রায় ৩০ বছর আগে স্বামী ফরজান খান ছোট তিনটি বাচ্চা সহ স্ত্রীকে শশুর বাড়ি টিলাগড়ে পাঠিয়ে দেন। মাঝে মধ্যে সন্তানদেরকে দেখতে আসতেন। এছাড়াও কয়েকটি ডাকাতির সাথে সম্প্রিক্ত ছিলেন বলে জানা যায়।

নিহতের সাবেক স্ত্রী শামসুন বেগম ও বড় ছেলে সোহেল খান বলেন তিনি কিভাবে মারা গেলেন আমরা কিছুই জানি না। তিনি আমাদের বাড়িতেও আসেননি। সকালে ঘুম থেকে উঠে মানুষের চিৎকার শুনে দেখতে পাই তাঁর লাশ।
নিহতের ছোট বোন ইয়ারুন বেগম বলেন, আমার ভাইকে তাঁর ছেলেরা মেরেছে আমি এর বিচার চাই।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd