1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে টমটম ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে টমটম ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯৫ বার দেখা হয়েছে

শাহনাজ এলাহি, স্টাফ রিপোর্টার।।

সিগারেট হাতে নায়িকা পরিমনি

মৌলভীবাজারে কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলার সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার মাগুরছড়ায় লরির (ট্রাকের) সঙ্গে (ব্যাটারি চালিত) টমটমের মুখোমুখি সংঘর্ষে মোঃ আলী আকবর (২৪) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের খালিক মিয়ার ছেলে। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ (৩০শে সেপ্টেম্বর)  বৃহস্পতিবার দুপুর ১২টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, উপজেলার আদমপুরের সবজি ব্যবসায়ী মোঃ আলী আকবর ও তার ভাই জসিম উদ্দিন (২২) নিজে (ব্যাটারি চালিত) টমটম চালিয়ে শ্রীমঙ্গল থেকে দুপুর ১২টায় নিজের দোকানের জন্য মালামাল ক্রয় করে কমলগঞ্জ ফিরছিলেন। টমটম গাড়িটি মাগুরছড়া অতিক্রম করার সময় শ্রীমঙ্গলমুখী একটি লড়ি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আলী আকবরকে মৃত বলে ঘোষণা করেন।

তবে আহত মোঃ জসীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থাও বেশ ভালো নয়।

এবিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইয়ারদৌস হাসান একজনের মৃত্যুর খবর, সত্যতা নিশ্চিত করে বলেন যে,  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়াও ট্রাকচালককে শনাক্ত করে আটকের প্রচেষ্টা চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed