সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের আদালতে সৌদি যুবরাজ অপরাধী

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৮০২ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।।

যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি একটি আইনি পদক্ষেপে জিতেছেন। যুক্তরাষ্ট্রের একটি আদালত কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা এবং জার্মান বিমান সংস্থা লুফথানসাকে তাদের ভ্রমণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। এসব তথ্য সাদ আল-জাবরির পক্ষে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। 

এবিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ শুক্রবার ২৩শে ডিসেম্ব এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ঐ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জেলা জজ টিমোথি কেলি রায় ঐ নথি সংরক্ষণের নির্দেশ দেন। 

এ ব্যাপারে প্রিন্স সালমানের আইনজীবী মাইকেল কে. কেলগ কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরিকে হত্যা করার উদ্দেশ্যে কানাডায় একটি হিট স্কোয়াড বা হত্যাকারী দল পাঠান।

এ অভিযোগে ২০২০ইং সালের আগস্টে সাদ আল-জাবরি প্রিন্স সালমানের বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল আদালতে মামলা করেন।

সৌদি আরব সরকারের সাবেক কর্মকর্তা সাদ আল – জাবরি নির্বাসিত হওয়ার পর গত তিন বছর ধরে কানাডায় বসবাস করছিলেন।

যুক্তরাষ্ট্রের আদালতে করা নথিতে উল্লেখ করা হয় যে, সাংবাদিক জামাল খাসোগিকে তুরস্কে  হত্যার পরপরই সাদ আল – জাবরিকে হত্যার পরিকল্পনা করা হয়।

আদালতের নথির হিসেবে, টরেন্টো পিয়ারসন বিমানবন্দর দিয়ে হত্যাকারীরা কানাডা প্রবেশ করার সময় কানাডিয়ান সীমান্ত রক্ষীদের সন্দেহ হওয়ায় তাদের বাধা দেয়। এতে ব্যর্থ হয় হত্যার পরিকল্পনা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd