সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

মৌলভীবাজারে শাহ মোস্তফার (রঃ) ওরশ মোবারক

  • প্রকাশিত : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ বার দেখা হয়েছে

কমলগঞ্জে ড. মোঃ আব্দুস শহিদ এমপির গাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি।।

সিলেটের ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (রঃ) এর ৬৮১তম উরুস মোবারক শুরু হয়েছে মৌলভীবাজারে।

এ উপলক্ষে ১৪ই জানুয়ারি শুক্রবার বাদ আছর মিলাদ মাহফিল, গরুর জবেহ ও দোয়া অনুষ্ঠিত হয় দরগাহ প্রাঙ্গণে। গরুর জবেহ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, নেছার আহমদ, উরুস উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী  খোকন, পৌর কাউন্সিলর জালাল আহমদ সহ অন্যন্যরা।

১৫ই জানুয়ারি শনিবার সকাল ৯টায় গিলাফ ছড়ানো, বাদ জোহর শিরনী বিতরণ করা হয়। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এক দিনের উরুসের কার্যক্রম শেষ হবে।

উরুস উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ জানান যে, করোনা সংক্রমণে এবার দু দিনের উরুস মোবারক এক দিন হচ্ছে। তবে রীতি অনুযায়ী এক দিনের জন্য শিশুদের খেলনা ও বিভিন্ন ধরণের দোকানপাট বসে।

মাজারের গিলাফ ছড়ানোতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়াম্যান মিজবাউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন, আকবর আলী সহ ভক্ত আশেকানরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd