সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

শহীদ এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৮২০ বার দেখা হয়েছে

কমলগঞ্জে এমপির গাড়িতে হামলা

কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার ১৬ই জানুয়ারি সকাল ১১টায় মুন্সীবাজারে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজন এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মুসাদ্দেক আহমদ মানিক, পৌর মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইমতিয়াজ আহমেদ বুলবুল, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুল, সাবেক জেলা যুবলীগের সহসভাপতি ও সাবেক কাউন্সিলার আনোয়ার হোসেন, আবুল বশর জিল্লল প্রমুখ। বক্তারা বলেন যে, স্থানীয় সংসদ সদস্যের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলা কারিদের আইনের আওতায় আনে দ্রুত বিচারের দাবি করেন।

গত ২রা জানুয়ারী রাত ১০টায় মুন্সী বাজার ইউপি নির্বাচনকে সামনে রেখে মুন্সী বাজারে নৌকার প্রধান নিবার্চনী কাযার্লয়ে ও স্থানীয় এমপি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদের গাড়ি বহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হামলা চালায় বিদ্রোহী ও বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার ও তার কর্মীসমর্থক। হামলায় এমপি অক্ষত অবস্থায় থাকলেও দুপক্ষের সংঘর্ষে স্থানীয় এমপির দেহরক্ষী, গাড়ি চালক ও ব্যক্তিগত একান্তসহকারীসহ মোট৭ জন আহত হন। এ ঘটনায় রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বড় ভাই বাদী হয়ে ৪০ জনকে আসামী করে থানায় মামলা করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd