সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে এমপির গাড়িতে হামলা

  • প্রকাশিত : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৮১৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ২লা জানৃয়ারী রোববার রাত প্রায় সাড়ে ১০টার সময় উপজেলার মুন্সিবাজার এলাকায়।
স্থানীরা জানান যে, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির গাড়ি বহর নিয়ে মুন্সিবাজার এলাকায় নৌকা প্রার্থী ইফতেকার আহমদ বদরুল এর নির্বাচনী কার্যালয়ে সামনে পৌছান। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার (ঘোড়া প্রতীক) এর সমর্থকরা মোবাইল ফোন দিয়ে ছবি উঠাতে থাকে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এনিয়ে একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। সংঘর্ষে অন্তত ২০ জন আহত। গুরুত্বর আহতরা মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় আছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ঘটনার সত্যত্য স্বীকার করে জানান যে, হামলায় আহদের মধ্যে রয়েছেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত এপিএস সোহেল আহমদ ও দেহরক্ষী তারেকুল ইসলাম। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এমপির ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদি হয়ে থানায় মামলা করেন ৩৮জনের বিরুদ্ধে। দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd