সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা

মুখে মাস্ক পরিধান না করায় জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৮৩০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

বধ্যভূমিতে ঘর বাড়ি

কমলগঞ্জে করোনা সংক্রামণ ওমিক্রন ভেরিয়েন্টের উর্ধ্ব গতি বৃদ্ধি পাওয়ায় জনসাধারণ সরকারি নির্দেশনা অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়।

মুখে মাস্ক পরিধান না করে রাস্তা ঘাটে বা বাজারে অবস্থান করায়।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজারের বিভিন্ন সড়কে পথচারীদের সতর্ক ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩১ টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ সোমবার ২৪শে জানুয়ারি দুপুর ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের নেতৃত্বে উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বলেন, অধিকাংশ জায়গায় স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বেশীরভাগ মানুষ নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। করোনা সুরক্ষায় দেয়া হচ্ছে নানা দিক-নির্দেশনা। করোনা সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন তারা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd