1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

গোলাপগঞ্জে ছিনতাইকারী আটকের পর ২মাসেও উদ্ধার হয়নি টাকা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৮২১ বার দেখা হয়েছে

তালেব ডাকাত আত্মসমর্পণ করেন কুলাউড়া থানায় এসে

সিলেট জেলা প্রতিনিধি।।

গোলাপগঞ্জে ছিনতাইয়ের ২মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি খুয়ে যাওয়া টাকা, মোবাইল ও মালামাল।  ছিনতাইয়ের ঘটনায় একজনকে হাতেনাতে আটক করে সাধারণ জনগণ। তার তথ্যের ভিত্তিতে অপরজনকে রাতেই আটক করে গোলাপগঞ্জ থানা পুলিশ। পুলিশের দাবী, ছিনকাই হওয়া কিছু মালামাল পাওয়া গেলেও সেগুলো পুলিশের হেফাজতে রয়েছে। টাকা ও মালামাল পুরোপুরি উদ্ধার করতে চেষ্টা করা হচ্ছে। অপরদিকে এ ঘটনার শিকার পৌর শহরের রণকেলী গ্রামের চেরাগ আলী পুত্র, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী শাহেদ এন্টারপ্রাইজের সত্তাধিকারী শাহেদ আহমদ পুলিশের ভ‚মিকা নিয়ে অসন্তোষ্ট প্রকাশ করে সিলেটের পুলিশ সুপার বরাবরে একটি দরখাস্ত দাখিল করেছেন।
ছিনতাইয়ের দিন রাত পৌনে ১২টার দিকে শাহেদ আহমদের ছোট ভাই দোকানপাট বন্ধ করে বাসা ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকার ছিনতাইকারীরা তার উপর হামলা চালায়। এসময় তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে সাথে থাকা নগদ-বিকাশ-ফ্লেক্সিলোডে ব্যবহৃত ৫টি মোবাইল, এরমধ্যে প্রায় দেড় লক্ষ টাকা, বিক্রয়ের জন্য বিভিন্ন কোম্পানীর ২৫ হাজার টাকামুল্যের তিনটি মোবাইলসহ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে পালানোর চেষ্টা করে। আহত শাহেদ আহমদের ছোট ভাই জাহেদ আহমদের আর্তচিৎকারে আশপাশের ছুটে আসলে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সৌপর্দ করেন। ছিনতাইয়ের ঘটনায় শাহেদ আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সুপার বরাবরে দরখাস্ত জমা দিয়ে সোমবার সন্ধ্যায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন শাহেদ আহমদ। এসময় তিনি মালামাল ও টাকা উদ্ধার পুলিশের ভ‚মিকা রহস্যজনক বলে জানান। তিনি ন্যায় বিচার, টাকা ও মালামাল পেতে পুলিশ সুপার বরাবরে দরখাস্তটি দাখিল করেছেন।
গত সোমবার দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে দরখাস্ত জমা দেন শাহেদ আহমদ। বিগত ২ ফেব্রুয়ারী রাত পৌর ১২টার দিকে গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ এন্টারপ্রাইজের   সত্তাধিকারী শাহেদ আহমদের ছোট ভাই জাহেদ আহমদ দোকানপাঠ বন্ধ করে বাসা যাওয়ার পথে সিড়িতে ছিনকারীরা তার উপর হামলা করে। ছিনতাইকারী শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপুরি ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ী ফিরেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশ সরকার, মামলাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত ও কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুত একটি ভালো রেজাল্ট পাবো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed