সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

স্বর্গ সুধা ভালোবাসায়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬১৪ বার দেখা হয়েছে

কবিতা বাংলাদেশের কাউন্সিল সম্পন্ন

মোঃ বদরুল ইসলাম

শুধু নারী-পুরুষের মধ্যেকার সম্পর্ক মনে করে
ভালোবাসা নামক শব্দটিকে আর অপমান করবেন না।
মনে রাখতে ভালোবাসার যে বৃত্ত ও পরিধি
তা অনন্ত আকাশের মতোই উদার ও বিশাল।

কাউকে ভালোবাসায় যতটা আত্মতৃপ্তি পাওয়া যায়,
যত সুখ খুঁজে পাওয়া যায় অদৃশ্য অমৃতের —
এ তো স্বর্গীয় সুষমার —
যা আর অন্য কোথাও খুঁজে পাবেন না।

মানুষের প্রতি মানুষের সহজাত যে সম্পর্কের স্বাদ
তাতো কেবলই স্রষ্টা ও সৃষ্টির সেতু বন্ধন,
যেমন নদীর সাথে জলের, বৃক্ষের সাথে বনভূমির
আকাশের সাথে মাটির, এ’সবই ভালোবাসায় সম্পৃক্ত।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd